1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে ২ শ্রমিক নিহত, আহত ২ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১২০ লিটার জ্বালানি উদ্ধার নাসিকে ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা নারায়ণগঞ্জে হামের প্রাদুর্ভাব কম, ১১ দিন ব্যাপি শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন গণভোটের রায় বাস্তবায়নে সিদ্ধিরগঞ্জে জামায়াতের সভা লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড সোনারগাঁ থেকে উদ্ধার শামীম ওসমানের ঘনিষ্টজন হাবু কান্ডে বিব্রত বিএনপি! শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখার আহ্বান জানালেন এমপি কালাম রেলের জমিতে মার্কেট ও খানপুরে পোর্ট নির্মাণের সিদ্ধান্তে আপত্তি, ডিসিকে স্মারকলিপি বিজ্ঞান চর্চাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন ডিসি বন্দরের শীতলশীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে ২ শ্রমিক নিহত, আহত ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে জাহাজ থেকে গম নামানোর (আনলোড) সময় ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

রোববার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রূপগঞ্জের গঙ্গানগর এলাকায় অবস্থিত ট্রাইকম ফ্রাইট অ্যান্ড লজিস্টিকস নামের একটি কোম্পানিতে মালামাল লোড-আনলোডের সময় এ ঘটনা ঘটে।

নিহত দুই শ্রমিক হলেন- সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার নৌখাদা এলাকার রতন মিয়ার ছেলে আল-আমিন (৩২) ও একই থানার নাদোর সৈয়দপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আমিন মিয়া (২৬)। এ ঘটনায় আহত দুই শ্রমিক হলেন মিশু (৩১) ও শাহজাহান (৩২)। তাৎক্ষণিকভাবে তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের মালামাল লোড-আনলোডের জন্য একটি ঘাট রয়েছে। ঘাটটির মালিক কাজল ঘোষ নামে এক ব্যবসায়ী। রোববার সন্ধ্যা ৬টার দিকে ক্রেন চালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন দিয়ে গম আনলোড করছিলেন। এসময় ক্রেনের নিচে কাজ করছিলেন তিন জন শ্রমিক। একপর্যায়ে ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ পড়ে ঘটনাস্থলেই আল-আমিন নামে একজন শ্রমিক নিহত হয়। এসময় আহত আরেক শ্রমিক আমিন মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। মিশু মিয়া (২৭) নামের আরেক শ্রমিক আহত হয়েছে।

ঘাটটির সরদার মোহাম্মদ ওমর ফারুক বলেন, ক্রেনের গ্রাফ পড়ে দুইজন শ্রমিক নিহত হয়েছে। আমি তাদের সঙ্গে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সবজেল হোসেন বলেন, নিহত দুই শ্রমিকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট