1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

বন্দরে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তাঁদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- গাজীপুর জেলার কাপাসিয়া থানার চেংড়া জিরতপাড়া এলাকার মৃত মতিউর রহমানের ছেলে শিমুল (১৮), একই জেলার একই থানার খিরাটি এলাকার শিমুল মিয়ার স্ত্রী বন্যা আরবিয়া (২২) এবং নরসিংদী জেলার মনোহরদী থানার সল্লাবাড়ী এলাকার সজীব মিয়ার স্ত্রী ফাতেমা (৩০)।

র‍্যাব-১১ আদমজীনগর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মহসিন মিয়া বাদী হয়ে গ্রেপ্তারদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

র‍্যাব সূত্র জানায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানাধীন রাফি ফিলিং স্টেশনের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‍্যাব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট