1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
‎চাঁদার দাবিতে ফতুল্লায় এমপি আল আমিনের ক্যাডার আলিফ বাহিনীর তান্ডব, আহত ৭ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

‎চাঁদার দাবিতে ফতুল্লায় এমপি আল আমিনের ক্যাডার আলিফ বাহিনীর তান্ডব, আহত ৭

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
‎নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০ লাখ টাকা চাঁদার দাবিতে একটি রোলিং মিলে হামলা চালানো হয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আল আমিনের ক্যাডার আলিফের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা এ হামলা চালায় । হামলায় রোলিং মিলের মালিক ইয়াছিন আরাফাত, হাজ্বী আহাম্মদ হোসেন, প্রতিষ্টানের এমডি হাজ্বী আনোয়ার হোসেনসহ ৭ জন আহত হয়েছে।

‎২১ (ফ্রেবুয়ারী) শনিবার বিকালে ফতুল্লার পঞ্চবটি এমদেদিয়া রোলিং মিলের ভিতরে এ ঘটনা ঘটে।

‎এমদেদিয়া রোলিং মিলের মালিক ইয়াছিন আরাফাত জানান, ত্রয়োদশ নির্বাচনের পর পরই এনসিপি দলের নাম ভাঙ্গিয়ে ফতুল্লার পঞ্চবটি গুলশান রোড এলাকায় এনসিপি নেতা পরিচয়ে আলিফ প্রভাব বিস্তার করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে ২০ লাখ টাকা চাঁদার দাবিতে শনিবার বিকালে আলিফের নেতৃত্বে সাব্বির, বিপ্লব, সিয়াম, রাসেলসহ একদল সন্ত্রাসী বিভিন্ন অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে তার মালিকানাধীন এমদেদিয়া রোলিং মিল নামক প্রতিষ্টানে আসেন এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের দাবিকৃত অর্থ প্রদানে অপরাগতা প্রকাশ করার পর পরই আলিফের নেতৃত্বে থাকা সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়। তাদের হামলায় প্রতিষ্টানের কর্মকর্তাসহ চারজন গুরুতর আহত হয় এবং আগামি ২৪ ঘন্টার মধ্যে দাবিকৃত চাঁদা প্রদান করা না হলে রোলিং মিল জ্বালিয়ে দেওয়ার হুমকি প্রদান করে চলে যায়।

‎স্থানীয়রা জানান, ত্রয়োদশ নির্বাচনের পর পরই নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আল আমিনের ক্যাডার হিসেবে পরিচিত আলিফসহ তার লোকজন ফতুল্লার পঞ্চবটি ও আশে পাশের শিল্পপ্রতিষ্টানের মালিকদের বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি প্রদান করে আসছে। মূলত, শিল্প প্রতিষ্টান গুলোতে চাঁদার দাবিতেই এ হুমকি প্রদান করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। আর আলিফের এমন কর্মকান্ডে এনসিপিসহ সাংসদ আে আমিনের ভাবমূতি ক্ষুন্ন হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

‎অভিযোগের বিষয়ে এনসিপি নেতা আলিফের সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন। আলিফ বলেন, আমরা কখনো চাঁদাবাজি করিনি উল্টো চাঁদার দাবিতে বিপ্লব নামের একজনকে ইয়াছিন আরাফাত তার এমদেদিয়া রোলিং মিলের ভিতরে আটক করে রাখেন। এমন সংবাদে আমরা ইয়াছিন আরাফাতের মালিকানাধীন রোলিং মিলের ভিতর থেকে বিপ্লবকে উদ্ধার করি।

‎ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, এঘটনায় একপক্ষ অভিযোগ দায়ের করেছে। তবে, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ কাউকে খোঁজে পায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট