1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানালেন খোরশেদ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানালেন খোরশেদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী এড.আবুল কালাম, মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, নজরুল ইসলাম আজাদ ও আজহারুল ইসলাম মান্নান বিপুল ভোটে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন নারায়নগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

আজ এক অভিনন্দন বার্তায় খোরশেদ বলেন, নারায়নগন্জ সহ সারা দেশে বিএনপির দুই তৃতীয়াংশ আসনে বিজয় প্রমান করে দেশবাসী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রতি আস্থাশীল। আমাদের নির্বাচিত সাংসদদের নেতৃত্বে আমরা একটি আধুনিক বাসযোগ্য, সন্ত্রাস ও মাদক,দূনীর্তি মুক্ত নারায়ণগঞ্জ গঠনে কর্মী হিসাবে নিজেদের নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ আমাদের সকলের মুরুব্বি ও সর্বাধিক ৪ বার নির্বাচিত সাংসদ এড.আবুল কালাম ভাইয়ের নেতৃত্বে নবীন- প্রবীন সকল সাংসদ ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে অবশ্যই সারা দেশের মধ্যে নারায়ণগঞ্জ এগিয়ে থাকবে বলে খোরশেদ প্রত্যাশা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট