1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিজয়ী প্রার্থী আল আমিনকে অভিনন্দন জানালেন মুফতি মনির হোসাইন কাসেমী - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় গ্যাসের অবৈধ শিল্প-আবাসিক সংযোগ বিচ্ছিন্ন নিতাইগঞ্জে চুরিতে ব্যর্থ তাই গম ভর্তি জাহাজে হামলা, গ্রেপ্তার ১ সন্ত্রাসী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ: এক সপ্তাহে আইসিইউ চালুর আশ্বাস ফতুল্লা দলিল লেখক সমিতিতে উত্তেজনা রফিক অধ্যায়ের অবসানের দাবি ফতুল্লায় ‘ চলে অপরাধের আড্ডাখানা’: সাংবাদিককে হত্যার হুমকি, কুখ্যাত শহীদের দাপট অব্যাহত বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-ডিসি বন্দরের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে: মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি ফতুল্লায় ইটিপি ছাড়া তিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বিজয়ী প্রার্থী আল আমিনকে অভিনন্দন জানালেন মুফতি মনির হোসাইন কাসেমী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে পরাজয়ের পর রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা দিলেন বিএনপি জমিয়তে জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী।

১৩ (ফ্রেবুয়ারী) শুক্রবার দুপুরে ফতুল্লার জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের নিজস্ব কার্য্যালয়ে স্থানীয় বিএনপি ও উলামায়ে ইসলামি বাংলাদেশ জমিয়তের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি বিজয়ী প্রার্থী আল-আমিনকে অভিনন্দন জানান।

মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, আমরা একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আজকে উনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে এসেছি। আমি মনে করি, আমাদের ওইটুকু রেসপেক্ট এবং সৎ সাহস থাকা উচিত। জনগণ যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে এক ভোটেও এগিয়ে রাখে, তাকে ওইটুকু রেসপেক্ট আমাদেরও শো করা উচিত।

সেই জায়গা থেকে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন এবং তার খুশির মুহূর্তে পাশে থাকতে চাই এবং এক সাথে নারায়ণগঞ্জ-৪ আসনের জনগনের উন্নয়নে কাজ করতে চাই।

তিনি বলেন, আগামী ৫ বছর আমরা সকল ভালো কাজে তাকে সহযোগিতা করব। আমরা এটুকুও প্রত্যাশা করি যে, কোনো যৌক্তিক বিষয়ে সর্বক্ষেত্রে সেই সহযোগিতাটাও পাবো। দিনশেষে একসাথে মিলেই নারায়ণগঞ্জ গড়তে হবে।

মুফতি মনির হোসাইন কাসেমী বিজয়ী প্রার্থী আল আমিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, গণতন্ত্র ধরে রাখার যে চেষ্টা সেটা শুরুতেই আমরা ভালোভাবে করতে পারলাম। আমরা শুরু থেকেই বলেছিলাম, জনগনের উন্নয়ন যে প্রার্থীই বিজয়ী হবে তার সাথেই উন্নয়নের অংশীদার হতে ইচ্ছুক আমরা। আমাদের এই চেষ্টাটা অব্যাহত থাকবে। দলমত নির্বিশেষে আমাদের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু মত পার্থক্যের ব্যাপারেও আমরা একমত হবো।

সে সাথে নির্বাচনে সুষ্টুভাবে সম্পূর্ণ হওয়ায় জেলা পুলিশ প্রশাসন, সাংবাদিক, বিএনপির নেতৃবৃন্দ, জমিয়তে উলামায়ের নেতৃবৃন্দ এবং নারায়ণগঞ্জবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারন সম্পাদক আঃ বারী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক মাও.ফেরদাউসুর রহমান, সিনিয়র যুগ্ন সম্পাদক রুহুল আমিন সিকদারসহ ফতুল্লা থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট