1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে প্রিজাইডিং অফিসারকে ‘জামায়াত আমির’ আখ্যা দিয়ে গুজব ছড়ানোর অভিযোগ বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার শাহ্ আলম ‘ভোট ফর কাসেমী’ প্রচারে সরগরম অনলাইন নির্বাচনকে ইস্যু করে মব সৃষ্টি করা যাবে না-মাও.আঃ জব্বার সিদ্ধিরগঞ্জে একটি ভোট কেন্দ্রে বিএনপি-জামায়াত মুখোমুখি অবস্থানে আড়াইহাজারে জামায়াত প্রার্থীর নির্বাচনী এজেন্ট নিখোঁজ যান্ত্রিক গোলযোগে বন্দরে বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকান্ড নারায়ণগঞ্জে ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনি সরঞ্জাম নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে নারায়ণগঞ্জজুড়ে সেনাবাহিনী তৎপর নির্বাচনের জন্য প্রস্তুত নারায়ণগঞ্জ, মাঠে ১৩ হাজার আইনশৃংখলাবাহিনী

নির্বাচনকে ইস্যু করে মব সৃষ্টি করা যাবে না-মাও.আঃ জব্বার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগরী জাময়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, মাওলানা বশির আহমেদ একজন প্রধান শিক্ষক। তিনি সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ডের ধনকুন্ডা পপুলার হাইস্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে রয়েছেন। সেই দায়িত্বের অংশ হিসেবে তিনি নির্বাচন সরঞ্জাম বুঝিয়ে নেয়া সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করছিলেন। এসময় বাহির থেকে প্রচার করা হয় সিল মারছে। যা একেবারেই গুজব।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। মাওলানা আবদুল জব্বার বলেন, প্রিজাইডিং অফিসার যদি তার কেন্দ্রে দায়িত্ব পালন না করতে পারেন; তাহলে নির্বাচন করে লাভ কি? যদি কেউ অবৈধ কাজ করে থাকে তাহলে তার বিচার হওয়া উচিত। এতে আমাদের কোনো রকমের আপত্তি নেই। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে যদি মব সৃষ্টি করে উত্তেজনা তৈরি করে নির্বাচনের পরিবেশ বিঘ্ন করা হয় তাহলে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। আমি এই অপপ্রচারের নিন্দা জানাই। সেই সাথে সকলের প্রতি আহ্বান থাকবে অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে থাকবেন। নির্বাচনের পরিবেশ বিঘ্ন করার ফাঁদে কেউ পা দেবেন না।

প্রসঙ্গত, বুধবার রাতে অসংখ্য বুধবার রাতে নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ডের ধনকুন্ডা পপুলার হাইস্কুল কেন্দ্রে জামায়ায়ে ইসলামীর সাবেক আমির মাওলানা বশির উল্লাহর নেতৃত্বে সিল মারার খবর নিতান্তই দুঃখজনক। পরে আইন-শৃঙ্খলা বাহিনী গিয়ে খোঁজখবর নিয়ে জানায় বিষয়টি নিতান্তই গুজব ছাড়া আর কিছুই নয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট