1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে প্রিজাইডিং অফিসারকে ‘জামায়াত আমির’ আখ্যা দিয়ে গুজব ছড়ানোর অভিযোগ বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার শাহ্ আলম ‘ভোট ফর কাসেমী’ প্রচারে সরগরম অনলাইন নির্বাচনকে ইস্যু করে মব সৃষ্টি করা যাবে না-মাও.আঃ জব্বার সিদ্ধিরগঞ্জে একটি ভোট কেন্দ্রে বিএনপি-জামায়াত মুখোমুখি অবস্থানে আড়াইহাজারে জামায়াত প্রার্থীর নির্বাচনী এজেন্ট নিখোঁজ যান্ত্রিক গোলযোগে বন্দরে বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকান্ড নারায়ণগঞ্জে ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনি সরঞ্জাম নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে নারায়ণগঞ্জজুড়ে সেনাবাহিনী তৎপর নির্বাচনের জন্য প্রস্তুত নারায়ণগঞ্জ, মাঠে ১৩ হাজার আইনশৃংখলাবাহিনী

সিদ্ধিরগঞ্জে একটি ভোট কেন্দ্রে বিএনপি-জামায়াত মুখোমুখি অবস্থানে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা পপুলার হাইস্কুলের ভোটকেন্দ্র-২–এ ভোটের আগের রাতে ব্যালট পেপার খোলা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর সমর্থকদের মধ্যে মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ভোটকেন্দ্রটির প্রিজাইডিং অফিসার জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. বশিরুল হক ভূঁইয়া বলেন, “বিএনপির লোকজন এখানে সিনক্রিয়েট করছেন।”

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল ভূঁইয়া বলেন, এ বিষয়ে তিনি এখনো কিছু জানেন না।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী বলেন, “নির্বাচনের আগে যেসব কাজ করতে হয়, তারা সেগুলোই করছিল। ভোটার তালিকা অনুযায়ী ব্যালট মিলিয়ে দেখতে হয়। এখানে বাইরের কেউ ছিল না। এখানে দলীয় কোনো আলোচনা হচ্ছিল না। আমি বিষয়টি ভালোভাবে যাচাই করে দেখেছি।”

প্রিজাইডিং অফিসারের জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নিয়ম অনুযায়ী তাকে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছি। তিনি আমাদের কাছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ আমরা পাইনি। তিনি অনৈতিক কোনো কাজও করেননি। আমরা ভোটার তালিকা ও ব্যালট পেপার—সবকিছু পরীক্ষা করেছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট