1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ৪৫১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

যুগের নারায়নগঞ্জ:
নারায়ণগঞ্জে মোট ৭৫৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৪৫১টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে দুজন পুলিশ সদস্য ও ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পুলিশের কাছে বডি ওর্ন ক্যামেরা থাকবে, যাতে প্রতিটি কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণে রাখা যায়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রায়হান কবির এসব কথা বলেন।

জেলা প্রশাসক জানান, নির্বাচনী নিরাপত্তায় এবার একটি নতুন সংযোজন থাকছে। এই প্রথম প্রতিটি কেন্দ্রে তিনজন আনসার সদস্য অস্ত্রসহ দায়িত্ব পালন করবেন। এতে করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবেলা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেলা প্রশাসক রায়হান কবির বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালতও সক্রিয় থাকবে। জেলায় ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ মোট ৫৩ জন বিচারক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।

এ ছাড়া সার্বিক নিরাপত্তা জোরদারে মাঠে থাকবে ১৫ প্লাটুন সেনা সদস্য, ১৪ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র‍্যাব ও ১১ প্লাটুন আনসার। জেলা পুলিশের পক্ষ থেকে ৮১টি মোবাইল টিম ও ১৪টি স্ট্রাইকিং টিম মোতায়েন করা হবে।

পুরো জেলায় দায়িত্ব পালন করবেন প্রায় ২ হাজার ২০০ পুলিশ সদস্য।

অন্যদিকে, কম গুরুত্বপূর্ণ বা সাধারণ কেন্দ্রে একজন করে পুলিশ সদস্য ও ১৩ জন আনসারসহ মোট ১৪ জন নিরাপত্তা কর্মী থাকবেন। সব কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, যা কেন্দ্রের ভেতর ও আশপাশের পরিস্থিতি নজরদারিতে রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট