1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ভোটের মাঠে অধিকার ও নিরাপত্তার প্রত্যাশা নারায়ণগঞ্জের নারী ভোটারদের - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

ভোটের মাঠে অধিকার ও নিরাপত্তার প্রত্যাশা নারায়ণগঞ্জের নারী ভোটারদের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ সময় পর এ নির্বাচনে ভোট দিয়ে অংশ নিতে যাচ্ছেন নানা বয়সী কর্মজীবী ও তরুণ নারী ভোটাররা। নারায়ণগঞ্জের নারীদের কাছে এ নির্বাচন শুধু ভোট দেয়ার সুযোগ নয়, বরং নিজেদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন।

নারায়ণগঞ্জের নারীদের প্রধান চাওয়া তাদের শিক্ষার মানোন্নয়ন। তারা এমন প্রতিনিধি চায় যারা নারীদের উন্নয়নে বাস্তবভিত্তিক কাজ করবে, নিশ্চিত করবে নারীদের কর্মসংস্থান এবং নিরাপদ কর্মপরিবেশ। অন্যদিকে, এবারে নারী ভোটারদের ভাবনায় রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা।

নারায়ণগঞ্জের বিভিন্ন কর্মজীবী নারীর জনান, নারীদের যদি সুষ্ঠু কর্মসংস্থান এবং নিরাপদ কর্মপরিবেশ দেয়া যায় তাহলে নারীরা সামনের দিকে এগিয়ে যাবে। আর যারা নারী উন্নয়নে কাজ করবে তাকেই ভোট দেয়া হবে।

এদিকে আসন্ন সংসদ নির্বাচনে নারী ভোটারদের নিরাপত্তার সঙ্গে ভোট নিশ্চিতে নির্বাচন কমিশনের নির্দেশনায় নেয়া হয়েছে নানা উদ্যোগ। প্রতিটি ভোট কেন্দ্রে নারীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা। নারীদের জন্য থাকবে আলাদা লাইন এবং বয়স্ক, প্রসূতি ও প্রতিবন্ধীরা পাবেন আগে ভোট দেয়ার সুযোগ।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য উদ্যোগ নেয়া হয়েছে।’

নারায়ণগঞ্জে প্রায় ২৪ লাখ ভোটারের মধ্যে প্রায় ১২ লাখ নারী ভোটার। যাদের ভোটে নিশ্চিত হবে আগামীর নারী উন্নয়ন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট