1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নগরীতে কালামের পক্ষে সদর থানা স্বেচ্ছাসেবক দলের ব্যাপক প্রচারণা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

নগরীতে কালামের পক্ষে সদর থানা স্বেচ্ছাসেবক দলের ব্যাপক প্রচারণা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে সদর থানা স্বেচ্ছাসেবক দল। শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকালে সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুনের নেতৃত্বে নগরীর ১৩নং ওয়ার্ডে এ প্রচারণা চালানো হয়।

এদিন তারা ১৩নং ওয়ার্ডের গলাচিপা, মাসদাইর ও কলেজ রোডসহ বিভিন্ন এলাকার ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থণা করেন এবং ধানের শীষে ভোট দেয়ার জন্য ভোটারদের উদ্বুদ্ধ করেন।

প্রচারণা শেষে সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বলেন, বাংলাদেশে দীর্ঘ ১৭ বছর পর একটি নির্বাচন হচ্ছে। এ ১৭টি বছর নারায়ণগঞ্জসহ গোটা দেশের বিএনপি নেতাকর্মীরা নির্যাতিতে জর্জরিত ছিলো। তারা প্রায় আশা হারিয়ে ফেলেছিলো যে, এ বাংলাদেশে হয়তো আর কোনদিন গণতন্ত্র ফিরে আসবে না। কিন্তু আমাদের জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করে এ দেশকে ফ্যাসিস্ট মুক্ত করার পর দেশে আজ গণতন্ত্রের ধারা বইতে শুরু করেছে। তারই প্রতিফলন আগামীর ১২ তারিখের নির্বাচন। এ নির্বাচনে সদর থানা স্বেচ্ছাসেবক দল সকল ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের ধানের শীষের প্রার্থী আবুল কালাম সাহেবকে বিপুলভোটে জয়যুক্ত করার আগ পর্যন্ত মাঠে থাকবে।

তিনি বলেন, আমরা আমাদের প্রাণের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র ১২ তারিখেই নয়, ১৩ তারিখ পর্যন্ত যতক্ষণ না ফলাফল ঘোষণা করা না হয়, ততক্ষণ আমরা কেউ বাড়ী ফিরে যাবো না। আমরা মাঠে ছিলাম আছি এবং মাঠে থেকেই সকল ষড়যন্ত্র মোকাবিলা করবো, ইনশাআল্লাহ্।

এসময় আরও উপস্থিত ছিলেন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম শ্যামল, রফিকুল ইসলাম সেলিম, ১৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুল হাসান সোহান, ১৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান রনি মল্লিক, ১২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রনি ও ১৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইয়াছির আরাফাত পেরন সহ স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট