1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-৪ আসনে কোন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী থাকবে না-মোহাম্মদ আলী - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

নারায়ণগঞ্জ-৪ আসনে কোন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী থাকবে না-মোহাম্মদ আলী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ফতুল্লার ইসদাইর এলাকাকে জলাবদ্ধতা, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার ইসদাইর বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এসব প্রতিশ্রুতি দেন।

গণসংযোগকালে মোহাম্মদ আলী বলেন, “এই ইসদাইর এলাকার সকল সমস্যার বিষয়ে আমি অবগত আছি। ফতুল্লাসহ এই এলাকার মূল সমস্যা জলাবন্ধতা।”

তিনি আরও বলেন, “সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকের সাথে জড়িত যে সকল ব্যক্তিরা আছে তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে না। আমি নির্বাচিত হলে, নারায়ণগঞ্জ-৪ আসনে কোন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী থাকবে না।”

জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, “এই এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

পাশাপাশি স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের এলাকার সকল সমস্যার কথা আমার ডায়েরিতে লেখা আছে এবং সবগুলো নিয়ে আমি কাজ করবো।”

নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি এর আগে ১৯৯৬ সালে এই এলাকার সংসদ সদস্য ছিলাম। এবং আমি একজন মুক্তিযোদ্ধা, আমি জানি কোথায় কিভাবে এলাকার উন্নয়নের জন্য কথা বলে দাবি আদায় করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট