1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ-৪: এগিয়ে কাসেমী পিছিয়ে হেভিওয়েট চার প্রার্থী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি ও জোট প্রার্থী মনির হোসে কাসেমীর জনপ্রিয়তা ততই বৃদ্ধি পাচ্ছে। নারায়ণগঞ্জ-৪ আসনে খেজুর গাছ ও দাঁড়িপাল্লার লড়াই হবার কথা থাকলেও জোট বদ্ধতার দায় থেকে জামায়াতের হেভিওয়েট প্রার্থী মাও.আব্দুল জব্বার নির্বাচন থেকে সরে গিয়ে শাপলা কলি মার্কার এনসিপি থেকে নির্বাচনে অংশ গ্রহন করা আল আমিনকে সমর্থন প্রদান করেন। ফলে, নারায়ণগঞ্জ-৪ আসনে হরিন ও হাতীর সাথে লড়াই হবে বলে মনে করছেন সাধারন ভোটাররা।

খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জ-৪ আসনের বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টি থেকে নির্বাচনে অংশ নেয়া মোহাম্মদ আলীর ঘাঁটি হিসেবে পরিচিত এলাকা গুলোতে এখন খেজুর গাছের প্রার্থী মনির হোসেন কাসেমীর দখলে চলে এসেছে। বিএনপি ও জোটের নেতাকর্মীদের সাথে সাধারন মানুষ এখন নেমে পড়েছে কাসেমীর নি্রবাচনী প্রচারনায়। এ আসনের বিভিন্ন এলাকায় দলমত নির্বিশেষে জোটপ্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীকে বিজয়ী করার লক্ষ্যে মাঠে কাজ করে আসছেন বিএনপি ও জমিয়তের নেতাকর্মী থেকে শুরু করে সাধারন ভোটাররা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ্ আলম বিএনপির একটি অংশ নিয়ে নির্বাচনের মাঠে রয়েছেন। তবে দিন দিন তার বলয়ের নেতাকর্মীরা মনির হোসেন কাসেমীর দিকে ঝুঁকে যাওয়াতে অনেকটাই একা হয়ে যাচ্ছে শাহ্ আলম। দলের বাহিরে গিয়ে যে সকল নেতাকর্মী শাহ আলমের সাথে রয়েছে তাদের কে দল থেকে বহিষ্কার করা শুরু করেছে কেন্দ্রীয় হাই কমান্ড।

অপর দিকে, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন নারায়ণগঞ্জ-৩ আসনের দিকে মনযোগ বেশি দেওয়াতে তার বলয়ের নেতাকর্মীরা এখন মনির হোসেন কাসেমীর বলয়ে যোগ দিয়েছে। এমনকি শোনা যাচ্ছে নির্বাচনের আগ মুহুর্তে নারায়ণগঞ্জ-৪ আসনের থেকে যে কোন প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়ে নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচন করার চূড়ান্ত ঘোষনা দিতে পারেন। এমনটা আচ করতে পেরেই গিয়াস বলয়ে থাকা বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে জোটপ্রার্থী মনির হোসাইন কাসেমীর পক্ষে কাজ করে আসছেন।

এদিকে, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী অনেটাই একা হয়ে গেছেন। অল্প কিছু নিজস্ব নেতাকর্মী ছাড়া তেমন কোন সাড়া মিলছে না তার নির্বাচনী এলাকার জনগনের কাছ থেকে। এমনকি, তার নির্বাচনী প্রচারনায় গ্রহনযোগ্য কোন ব্যক্তিকেই দেখা যাচ্ছে না। নির্বাচনী প্রচারনায় মোহাম্মদ আলীর সাথে তার নিজ ভাতিজা লিটন আর কিছু স্থানীয় লোকজন ছাড়া স্থানীয় মুরুব্বী কিংবা নিজ দলের কাউকেই দেখা যায় না। রিপাবলিকান পার্টি থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের জনগন তাদের মন্তব্য করতে গিয়ে বলেন, মোহাম্মদ আলী ভাই ছিলেন দল মতের উর্দ্ধে একজন মুরুব্বি৷ মোহাম্মদ আলী ভাইকে সবাই সম্মানসহ নিজেদের অভিভাবক হিসেবেই মানতেন।

তবে, নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়াটা মোহাম্মদ আলী ভাইয়ের সঠিক সিদ্ধান্ত ছিল বলে তার এলাকার জনগন এমনটা মনে করেন না। আর বর্তমান সময়ে আলী ভাই অন্যান্য প্রার্থীদের থেকে জনপ্রিয়তা কিংবা জনসমর্থনের দিক দিয়ে অনেকরাই পিছিয়ে রয়েছে! আর এতেই অনুমান করা যায়, আলী ভাইয়ের নির্বাচনী ফলাফলটা কেমন হতে পারে? যদি কোন কারনে আলী ভাই পরাজিত বরন করেই ফেলে তাহলে আর পাশ্ব প্রতিক্রিয়া ওনার অস্তিত্বের জন্যও অনেকটা হুমকি স্বরূপ বলেও ধারনা করেন তার নির্বাচনী এলাকার জনগণ।

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আব্দুল্লাহ্ আল আমিন আলোচনার বাহিরে রয়েছে । নতুন মুখ পরিচিতি না থাকার কারনে তেমন সুবিধা করতে পারছে না এ প্রার্থী।

সব দিক মিলিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি ও জোট প্রার্থী মনির হোসেন কাসেমী ও শাহ আলমের সাথে লড়াই হওয়ার সম্বভনা রয়েছে।
সংশ্লিষ্টরা বলেছেন, মনির হোসাইন কাসেমী একজন ভাল লোক। দিন দিন তার জনপ্রিয়তা বেড়েই চলছে । মানুষের ভালোবাসায় আগামী দিনে নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নে কাসেমীকে দরকার হবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে মনির হোসেন কাসেমী জয়ী হবে বলেও জনগনে ও সাধারন ভোটারদের ধারনা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট