1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নগরীতে দেওয়াল ঘড়ি মার্কার গণমিছিল - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে

নগরীতে দেওয়াল ঘড়ি মার্কার গণমিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত ও জামায়াত-এনসিপি সমর্থিত ১১ দলীয় জোটের দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুনের বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নগরীর ডিআইটি মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিল বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া ঘুরে খানপুরে শেষ হয়।

মিছিলে খেলাফত মজলিস, জামায়াত-এনসিপি এবং ১১ দলের হাজারো নেতা-কর্মী, সমর্থক ও স্থানীয় ভোটার অংশ নেন। এ সময় নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তুলেন।

মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দীন আহমদ, মহানগরীর সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহসেক্রেটারি এইচএম নাসিরুদ্দিন, খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, এবি পার্টির জেলা আহবায়ক শাহজাহান ব্যাপারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি নুরে আলম, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজসহ নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় ১১ দলের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট