1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-৩: নির্বাচিত হলে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে-গোলাম মসীহ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় গ্যাসের অবৈধ শিল্প-আবাসিক সংযোগ বিচ্ছিন্ন নিতাইগঞ্জে চুরিতে ব্যর্থ তাই গম ভর্তি জাহাজে হামলা, গ্রেপ্তার ১ সন্ত্রাসী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ: এক সপ্তাহে আইসিইউ চালুর আশ্বাস ফতুল্লা দলিল লেখক সমিতিতে উত্তেজনা রফিক অধ্যায়ের অবসানের দাবি ফতুল্লায় ‘ চলে অপরাধের আড্ডাখানা’: সাংবাদিককে হত্যার হুমকি, কুখ্যাত শহীদের দাপট অব্যাহত বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-ডিসি বন্দরের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে: মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি ফতুল্লায় ইটিপি ছাড়া তিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ-৩: নির্বাচিত হলে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে-গোলাম মসীহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্ সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে তিনি বলেন, নির্বাচিত হলে নারী ও শিশুদের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করতে দুই থানায় নারী ও শিশু সুরক্ষা ডেস্ক স্থাপন করা হবে। পাশাপাশি ইভটিজিং প্রতিরোধে প্রতিটি বড় স্কুল ও কলেজে নারী কমিউনিটি পুলিশ মোতায়েনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বড় বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় পৃথক টয়লেট নির্মাণ এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স সেবা কেন্দ্র স্থাপন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফারুক আহমেদ মুন্সী, সমন্বয়কারী মাওলানা আবুল কালাম আজাদীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট