1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবো-গোলাম মসীহ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২ বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবো-গোলাম মসীহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব গোলাম মসীহ্ “আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার” শিরোনামে নিজের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি চাইনিজ রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন। এ লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কমিউনিটি ফোর্স গঠন, ইউনিয়নভিত্তিক মোটরবাইক প্যাট্রোল, সিসিটিভি স্থাপন, বাজার ও বাসস্ট্যান্ডে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে দুটি আধুনিক মাদক নিরাময় কেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি সরকারি অফিসে দুর্নীতি রোধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে সমন্বয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।

নারী ও শিশু নিরাপত্তার বিষয়ে তিনি জানান, দুই থানায় নারী ও শিশু সুরক্ষা ডেস্ক চালু, শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধে নারী কমিউনিটি পুলিশ গঠন, বাজার ও বাসস্ট্যান্ডে পৃথক টয়লেট ও বসার ব্যবস্থা নিশ্চিত করা হবে।

শিক্ষা ও স্বাস্থ্যখাতে তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক ভাতা বৃদ্ধি, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে মেডিকেল সেন্টারের উন্নয়ন, নতুন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, সিনিয়র সিটিজেনদের জন্য মেডিকেল কার্ড এবং স্বল্পমূল্যে ডায়ালাইসিস সেন্টার চালুর পরিকল্পনার কথা তুলে ধরেন।

মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আলহাজ্ব গোলাম মসীহ্ উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পরিকল্পনা ও পাঠাগার সম্পাদক আরিফুল ইসলাম লিখন, সদস্য শাহিন আদনান, সিদ্ধিরগঞ্জ থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সোহেল প্রধান, সমন্বয়কারী সৈয়দ রেদোয়ান হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট