1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গলাচিপায় ট্রেনে কাটা পড়ে হোসিয়ারি ব্যবসায়ীর মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

গলাচিপায় ট্রেনে কাটা পড়ে হোসিয়ারি ব্যবসায়ীর মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে বিপ্লব কুমার রায় (৫৪) নামে এক হোসিয়ারি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলরত একটি ট্রেনের নিচে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব কুমার রায় নগরীর নিতাইগঞ্জ বংশাল রোড এলাকার বাসিন্দা এবং বিধু ভূষণ রায়ের ছেলে। তিনি পেশায় একজন হোসিয়ারি ব্যবসায়ী ছিলেন।

নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন গলাচিপা রেল ক্রসিং এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত বিপ্লব কুমার রায় ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় নিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট