1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে ধাওয়া করে ৪ জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের প্রত্যেকের কাছ থেকে ধারাল অস্ত্র জব্দ করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে ফতুল্লার অক্টোঅফিস এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- জিয়া, সালাম, আরাফাত ও সিরাজুল ইসলাম।

এলাকাবাসী জানান, অক্টোঅফিস ও মাসদাইর এলাকায় রাত ১১টার পর থেকে ছিনতাইকারীদের উৎপাত বেড়ে যায়। রিকশার যাত্রী, পথচারী ও মোটরসাইকেল আরোহীদের পথরোধ করে ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নেওয়া হয়। এ বিষয়ে থানা পুলিশকে একাধিকবার অবহিত করা হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ও চাষাঢ়া থেকে পাগলা পর্যন্ত সড়ক এবং মাসদাইর এলাকায় ছিনতাইকারীদের উৎপাত বেশি। এসব এলাকায় পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি জানান এলাকাবাসী।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রাত ২টার দিকে অক্টোঅফিস এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশ দেখে ৭-৮ জনের একটি ছিনতাইকারী দল পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া করে ৪ জনকে দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করা হয়। অন্যরা দৌড়ে পালিয়ে যায়। আটকদের নাম ঠিকানা যাচাইয়ের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট