1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের কর্মবিরতির ৩য় দিন - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

নারায়ণগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের কর্মবিরতির ৩য় দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ
নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা ৩য় দিনও কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সদর উপজেলার জালকুড়িস্থ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি পারভীন আক্তার’র নেতৃত্বে
৩য় দিনের মত এ কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিতে অংশ নেন সদর উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকরা।

তারা অভিযোগ করেন, “২৬ বছর ধরে আমাদের নিয়োগবিধি নেই। এ কারণে পদোন্নতি, কাজের স্বীকৃতি ও পেশাগত সাফল্য আমরা পেতে পারছি না। আমাদের দাবি মানা না হলে আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া সেবা সপ্তাহ বর্জন করার ডাক দেন নেতৃবৃন্দরা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, “নিয়োগবিধি বাস্তবায়ন না হলে কর্মসূচি চলমান থাকবে এবং সকল ধরনের সরকারি সেবা কার্যক্রমে অংশগ্রহণ তারা স্থগিত রাখতে বাধ্য হবেন।”

৩য় দিনের কর্মবিরতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. আবু বকর সিদ্দিক, সেক্রেটারি মো. ইউসুফ আলী, জয়েন্ট সেক্রেটারি হাবিবা আক্তার, সাংগঠনিক সম্পাদক মো. আরিফুর রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক সাহিম মাহবুব। এছাড়া উপস্থিত ছিলেন মোসা. সাবিকুন্নাহার, সায়েরা আক্তার, কাজি নুরুল ফেরদৌসী, জাকিয়া সুলতানা, মঞ্জু আরা চৌধুরী, পারভিন সুলতানা, পূরবী ধর, মুক্তা আক্তার, মো. মোখলেছুর রহমান, মো. মাহফুজ উদ্দিন, মো. মহিদুল ইসলাম সজীব প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট