1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে চুন ফ্যাক্টরিসহ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

বন্দরে চুন ফ্যাক্টরিসহ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৩ নভেম্বর) কুতুবপুর ও কেওঢালা এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোবিঅ-টি.এম. রাহসিন কবির এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, কুতুবপুর EGCB-412 পাওয়ার প্ল্যান্টের পাশে চুন ফ্যাক্টরিতে বাণিজ্যিকভাবে ব্যবহৃত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এখানে ৪টি বার্নারসহ ঘণ্টায় প্রায় ৪,০০০ ঘনফুট গ্যাস ব্যবহার হতো। অভিযানকালে এমএস পাইপ ২ ইঞ্চি ব্যাসের প্রায় ১৫ ফুট লাইন, একটি ২ ইঞ্চি বল ভাল্ভ খুলে ফেলা হয়। পাশাপাশি অবৈধ সংযোগের উৎসে কিলিং/ক্যাপিং করা হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় চুন ভাট্টিগুলো এক্সকাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অন্যদিকে, কেওঢালা বাসস্ট্যান্ড এলাকায় হাজী আলী আক্কাছ সুপার মার্কেটসহ আশপাশে পরিচালিত হয় উচ্ছেদ অভিযান। এখানে আবাসিক পর্যায়ে প্রায় ৫০০ ডাবল চুলার অবৈধ সংযোগ পাওয়া যায়। অভিযানে ৩ ইঞ্চি ব্যাসের প্রায় ৫০ ফুট এমএস পাইপ অপসারণ করা হয় এবং প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে থাকা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তারা জানান, অবৈধ সংযোগের কারণে রাষ্ট্র বছরে কোটি কোটি টাকার রাজস্ব হারায় এবং এসব সংযোগে দুর্ঘটনার ঝুঁকি থাকে সবচেয়ে বেশি।

অভিযানকালে তিতাস কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট