1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিপ্লব ও সংহতি দিবস সফলে জেলা ও মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের সভা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

বিপ্লব ও সংহতি দিবস সফলে জেলা ও মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে
শহীদ জিয়া স্মৃতি সংসদ নারায়নগঞ্জের জেলা ও মহানগর কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০শে নভেম্বর) বাদ আসর নগরীর বাগে জান্নাত জামে মসজিদ মাদ্রাসায় শহীদ জিয়া স্মৃতি সংসদ নারায়নগঞ্জের জেলা ও মহানগর এর আয়োজনে এ কর্মসূচী পালন করে দলীয় নেতৃবৃন্দ।

এসময় শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক হাজী মোঃ মোসাদ্দেক হোসেন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবিন বিএনপি নেতা ফকরুুল ইসলাম মজনু, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদলের নেতা মোহাম্মদ মহসিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ফিরোজ আহমেদ ধনু, মোহাম্মদ আশ্রাফুল ইসলাম, সাবেক ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান, মোঃ দেলোয়ার হোসেন দেলু সহ প্রমূখ। আলোচনা সভায় শহীদ জিয়ার আর্দশ নিতি কে ধারন করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যায় ব্যাক্ত করেন নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদ জিয়ার রুহের মাগফেরাত এবংবিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘআয়ু এবং দেশ ও জাতির কল্ল্যান কামনা করে দোয়া করা হয়।পরে সকলের মাঝে নেওয়াজ বিতরন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট