1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শহরে বাসদের বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

শহরে বাসদের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব। এ সময় বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানা সদস্যসচিব এস. এম. কাদির এবং গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ।

বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্যোগে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল, পতেঙ্গার লালদিয়া টার্মিনাল ও পানগাঁও টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা দেশের সার্বভৌমত্ব ও অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। তাঁরা সতর্ক করেন- বন্দর হস্তান্তর করলে কন্টেইনার চার্জ বাড়া, শ্রমিক অধিকার সংকুচিত হওয়া ও কৌশলগত নিরাপত্তা ঝুঁকি বাড়বে।

বক্তারা দাবি করেন, বন্দরের ট্যারিফ বৃদ্ধি ও ইজারা সংক্রান্ত শর্তাবলি প্রকাশ না করে ডিপি ওয়ার্ল্ডের মতো বিদেশি কোম্পানিকে দেওয়া অসঙ্গত ও বিপজ্জনক।

স্থানীয় গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতারা বলেন, “বন্দর দেশের অর্থনৈতিক হৃদপিণ্ড- এটিকে বিদেশিদের হাতে দেওয়া মানে জাতীয় স্বার্থে ক্ষতি।”

মানববন্ধন ও মিছিলে বাসদ নেতারা সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

বিক্ষোভ শেষে প্রেস ক্লাব চত্বর থেকে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট