1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি, আতঙ্কিত পরিবার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

আড়াইহাজারে হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি, আতঙ্কিত পরিবার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের রসুলপুরে গত ১৫ অক্টোবর হামলায় মো. বাতেন নিহতের ঘটনার পর মামলা তুলে নিতে মামলার বাদীসহ তার পুরো পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মামলার বাদী মো. শাহজান আড়াইহাজার থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে জানান, ওইদিন সন্ধ্যা ৭টার সময় তার বাবা মো. আব্দুল বাতেন (৭৫), ছোট ভাই আজিজুল (২৭) ও ভাগিনা মুছাকে (২৫) ২৩ জনের একটি দলসহ ১৫-২০ অজ্ঞাতনামা ব্যক্তি পথরোধ করে মারপিট এবং হত্যার চেষ্টা চালায়। হামলায় তার বাবা মো. বাতেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

শাহজান অভিযোগ করেছেন, মামলার পর থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। বসতভিটায় ইট-পাথর নিক্ষেপ, হুমকি-ধমকি প্রদর্শন ও আতঙ্ক সৃষ্টির ঘটনা ঘটাচ্ছে। এতে তার পরিবার বর্তমানে আতঙ্কে ভুগছে এবং অনেকে বাড়ী ছাড়তে বাধ্য হয়েছে।

তিনি উল্লেখ করেন, “আমরা বাবার হত্যার ন্যায়বিচার চাই। তবে হুমকির কারণে আমাদের জীবন বিপন্ন।” শাহজান এই বিষয়টি আইনানুগ ব্যবস্থার জন্য আড়াইহাজার থানায় সাধারণ ডায়েরি করেছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “হুমকির ঘটনা সম্পর্কে জানলাম। এটি তদন্ত করা হবে। তবে সাধারণ ডায়েরীটি এখনো রেকর্ড হয়নি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট