1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাদশার মুক্তির দাবিতে বন্দরে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ছাত্র ফেডারেশনের ১১ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি গঠন নারায়ণগঞ্জে ‘গুম থেকে লাশ’— ক্রসফায়ার অতীতের ছায়ায় নতুন আতঙ্ক! আমার এলাকায় চাঁদাবাজদের কোন স্থান নেই-এমপি আল আমিন সাংবাদিক পলাশের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক সিদ্ধিরগঞ্জে বন্ধ কারখানায় নিরাপত্তাকর্মীর রহস্যজনক মৃত্যু নাসিক প্রশাসকের কাছে ১৪ দফা দাবি এনসিপির ফতুল্লায় জুটের গোডাউনে অগ্নিকান্ড, লাখ টাকার ক্ষতি ফতুল্লায় থানার গেইটেই “দালাল শহিদের” ভয়ঙ্কর প্রতারণা র‍্যাব-১১’র অভিযানে সোনারগাঁয়ে বিপুল মাদকসহ আটক ২, রূপগঞ্জে ম্যাগাজিন-গুলি উদ্ধার

সোনারগাঁয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মেঘনা টোল প্লাজা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মো. আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে দায়িত্ব পালনকালে এ অভিযান পরিচালনা করেন।

আটক ব্যক্তিরা হলেন— বন্দরের ইস্পাহানী এলাকার কবীর আহম্মেদের ছেলে মো. শাহরিয়ার মাহমুদ (৩৫), সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের আ. সাত্তারের ছেলে ওবায়দুল হক (৪০)।

তাদের ব্যবহৃত ইয়ামাহা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজত থেকে ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট