1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ডেঙ্গু আক্রান্ত সাংবাদিক আল-আমীনের শয্যাপাশে রাজনৈতিক-গণমাধ্যমকর্মীরা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানালেন নাসিক প্রশাসক সাখাওয়াত বন্দরে মাদকবিরোধী অভিযান: ৬ জনের কারা ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭ আড়াইহাজারে গৃহবধূকে হত্যার ঘটনায় ১৬ মাস পর মামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান: দুই ক্লিনিককে দেড়লাখ টাকা জরিমানা ফতুল্লায় ১২ মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান ও তার ছেলে গ্রেপ্তার দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস! নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে ওসমান পরিবার, তবু আতংক কাটেনি! নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিলেন সাখাওয়াত বন্দরে গণধর্ষণের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার নেই

ডেঙ্গু আক্রান্ত সাংবাদিক আল-আমীনের শয্যাপাশে রাজনৈতিক-গণমাধ্যমকর্মীরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাংবাদিক আল-আমীন প্রধানকে দেখতে নারায়ণগঞ্জের প্রো-একটিভ হাসপাতালে ছুটে গেছেন বাংলাদেশ জনদল (বিজেডি)-এর মহাসচিব ও দৈনিক স্বাধীন কাগজের যুগ্ম সম্পাদক সেলিম আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন দৈনিক পূর্বাভাসের যুগ্ম সম্পাদক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি এবং স্বাধীন কাগজের উপসম্পাদক ফয়সাল রায়হান।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে প্রিয় সহকর্মীর অসুস্থতার খবর পেয়ে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সাইনবোর্ড এলাকায় অবস্থিত প্রো-একটিভ হাসপাতালে গিয়ে তাকে দেখতে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাংবাদিক আল-আমীন প্রধানের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে।

আল-আমীন প্রধান বর্তমানে দৈনিক যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি একজন সমাজকর্মী হিসেবেও ফতুল্লাবাসীর কল্যাণে নানা মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট