1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী সেলিম গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দলের বিরুদ্ধে অবস্থান নিবেন ‘নো’ কম্প্রোমাইজ-মামুন মাহমুদ আড়াইহাজারে ৪ অপরাধী গ্রেপ্তার রূপগঞ্জে ফিলিং ষ্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান’ জরিমানা অভাবের তাড়নায় নবজাতককে নদীতে ফেলার চেষ্ট’ অত:পর মুচলেকায় মুক্ত মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের বিরুদ্ধে গুমের মামলা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানালেন নাসিক প্রশাসক সাখাওয়াত বন্দরে মাদকবিরোধী অভিযান: ৬ জনের কারা ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭ আড়াইহাজারে গৃহবধূকে হত্যার ঘটনায় ১৬ মাস পর মামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান: দুই ক্লিনিককে দেড়লাখ টাকা জরিমানা

বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী সেলিম গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

বন্দরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সেলিমকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সেলিম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকার গিয়াস উদ্দিন মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় মাদক সম্রাট শিপলু (৩৩) কৌশলে পালিয়ে যায়। শিপলু বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

মাদক উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই ইদ্রিস আলী বাদী হয়ে সেলিম ও পলাতক শিপলুকে আসামী করে মাদক আইনে মামলা নং-৬(১০)২৫ দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃত সেলিমকে রোববার (৫ অক্টোবর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় বন্দর উপজেলার পুনাইনগরস্থ মাসুদ মিয়ার বাড়ি সামনে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট