1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে চাইনিজ দাসহ ডাকাত দলের সদস্য অন্তু গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দলের বিরুদ্ধে অবস্থান নিবেন ‘নো’ কম্প্রোমাইজ-মামুন মাহমুদ আড়াইহাজারে ৪ অপরাধী গ্রেপ্তার রূপগঞ্জে ফিলিং ষ্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান’ জরিমানা অভাবের তাড়নায় নবজাতককে নদীতে ফেলার চেষ্ট’ অত:পর মুচলেকায় মুক্ত মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের বিরুদ্ধে গুমের মামলা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানালেন নাসিক প্রশাসক সাখাওয়াত বন্দরে মাদকবিরোধী অভিযান: ৬ জনের কারা ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭ আড়াইহাজারে গৃহবধূকে হত্যার ঘটনায় ১৬ মাস পর মামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান: দুই ক্লিনিককে দেড়লাখ টাকা জরিমানা

বন্দরে চাইনিজ দাসহ ডাকাত দলের সদস্য অন্তু গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের বন্দরে চাইনিজ দাসহ অন্তু (২২) নামে এক ডাকাত দলের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে বন্দর উপজেলার বাড়ীখালিস্থ পদুঘর এলাকার রবিন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার একটি দল বাড়ীখালিস্থ তার নিজ বাড়িতে অভিযান চালায়। এসময় বসতঘর তল্লাশি করে একটি ধারালো চাইনিজ দাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, অন্তুসহ তার সহযোগীরা দীর্ঘদিন ধরে বন্দরের বিভিন্ন এলাকায় ডাকাতির প্রস্তুতি ও সঙ্ঘবদ্ধ ডাকাতির সাথে জড়িত।

গ্রেপ্তারের পর বুধবার (১ অক্টোবর) দুপুরে তাকে ডাকাতি প্রস্তুতি মামলায় (থানা মামলা নং ৩৮(৭)২৫) আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট