1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড়

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

দেশের ব্যস্ততম দুই মহাসড়ক— ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। বুধবার (১ অক্টোবর) সকাল থেকেই মহাসড়ক দুʼটিতে যানজট বলে জানিয়েছেন যাত্রীরা।

হাইওয়ে পুলিশ বলছে, শারদীয় দুর্গোৎসবের ছুটিতে ঘরমুখো যাত্রীদের চাপ, সকালের বৃষ্টি ও মহাসড়কে যান বিকল হওয়ার কারণে মহাসড়ক দুʼটিতে যানজট দেখা দিয়েছে।

ঢাক-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে রাজধানীর শনির আখড়া থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লাঙ্গলবন্দ সেতু পর্যন্ত অন্তত ২০ কিলোমিটার জুড়ে যানজট দেখা দেয়। ঢাকা-সিলেট মহাসড়কেরও কাঁচপুর থেকে রূপসী পর্যন্ত কয়েক কিলোমিটার যানজটে আটকে আছে যানবাহন।

তবে, বেলা সোয়া তিনটার দিকে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, “আমরা হাইওয়ে পুলিশ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করছি। সকাল থেকে দুপুর পর্যন্ত যানজট ছিল। পূজা উপলক্ষে বাড়তি চাপ, বৃষ্টি সব মিলিয়ে নিয়ন্ত্রণ করা যায়নি। কিন্তু এখন বেশিক্ষণ গাড়ি থেমে থাকছে না। ধীরে ধীরে চলছে। দ্রুতই ফ্রি হবে মহাসড়ক।”

যাত্রীরা জানান, পূজার ছুটি শুরু হওয়ায় সবাই গ্রামের বাড়ি যেতে রওনা হয়েছেন। সাধারণ দিনে সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যেতে যেখানে আধা ঘণ্টা সময় লাগে, আজ সেখানে তিন থেকে চার ঘণ্টা লেগে যাচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে ট্রাক চালক রফিকুল ইসলাম বলেন, “শনির আখড়া থেকে এইখানে আসতে দেড় ঘন্টা লাগছে। পথ তো দশ মিনিটেরও না। দাউদকান্দি যাইতে মনে হয় সন্ধ্যা হইবো।”

কাঁচপুর মোড়ে বাসযাত্রী আল আমিন বলেন, “সিলেট যেতে সাধারণত ছয়-সাত ঘণ্টা লাগে। কিন্তু আজ সকাল থেকে রওনা হয়েছি, এখনো নরসিংদী পার হতে পারিনি।”

তবে, যানজট নিরসনে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা জানান কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট