1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ৫২৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দলের বিরুদ্ধে অবস্থান নিবেন ‘নো’ কম্প্রোমাইজ-মামুন মাহমুদ আড়াইহাজারে ৪ অপরাধী গ্রেপ্তার রূপগঞ্জে ফিলিং ষ্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান’ জরিমানা অভাবের তাড়নায় নবজাতককে নদীতে ফেলার চেষ্ট’ অত:পর মুচলেকায় মুক্ত মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের বিরুদ্ধে গুমের মামলা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানালেন নাসিক প্রশাসক সাখাওয়াত বন্দরে মাদকবিরোধী অভিযান: ৬ জনের কারা ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭ আড়াইহাজারে গৃহবধূকে হত্যার ঘটনায় ১৬ মাস পর মামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান: দুই ক্লিনিককে দেড়লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫২৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ;

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া বাজারে অভিযান চালিয়ে প্রায় ৫২৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে প্রশাসন। এ সময় দুই প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কাঁচপুর রাজস্ব সার্কেলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজা তাছনিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সোনারগাঁ থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (ধারা ৬ক লঙ্ঘন ১৫(১)) অনুযায়ী গৃহীত এ অভিযানে বিসমিল্লাহ প্যাকেজিং থেকে ৪৯০ কেজি পলিথিন জব্দ ও ১৫ হাজার টাকা জরিমানা এবং মেসার্স আরাফ স্টোর থেকে ৩৬ কেজি পলিথিন জব্দ ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে প্রশাসন জানায়, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিক্রয়, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট