1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পা বিচ্ছিন্ন হওয়া সেই নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দলের বিরুদ্ধে অবস্থান নিবেন ‘নো’ কম্প্রোমাইজ-মামুন মাহমুদ আড়াইহাজারে ৪ অপরাধী গ্রেপ্তার রূপগঞ্জে ফিলিং ষ্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান’ জরিমানা অভাবের তাড়নায় নবজাতককে নদীতে ফেলার চেষ্ট’ অত:পর মুচলেকায় মুক্ত মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের বিরুদ্ধে গুমের মামলা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানালেন নাসিক প্রশাসক সাখাওয়াত বন্দরে মাদকবিরোধী অভিযান: ৬ জনের কারা ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭ আড়াইহাজারে গৃহবধূকে হত্যার ঘটনায় ১৬ মাস পর মামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান: দুই ক্লিনিককে দেড়লাখ টাকা জরিমানা

পা বিচ্ছিন্ন হওয়া সেই নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে
Oplus_0

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ শহরের বোস কেবিনের সামন্র ট্রেন দুর্ঘটনায় দুই পা বিচ্ছিন্ন হওয়া আহত ওই অজ্ঞাত নারী শেষ পর্যন্ত মারা গেছেন।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে তার পরিচয় পাওয়া যায়—মৃত নারীর নাম রুনা বেগম (৪০)। তিনি নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকার গাফফার হোসেনের প্রথম স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, একাধিক বিয়ে করে অন্যত্র বসবাস করা গাফফার হোসেনের সাথে পারিবারিক চরম কলহের জের ধরেই রুনা বেগম আত্মহত্যা করেছেন। তার এক পুত্র ও এক মেয়েকে রেখে স্বামীর সাথে দ্বন্ধের জের ধরে আত্মহত্যার পথ বেছে নেন বলে নগরীর খানপুর ও ডনচেম্বার এলাকার লোকজন জানান।

তবে এ ঘটনায় নিহতের স্বামী গাফফার হোসেন বর্তমানে পলাতক আছেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট