1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শারদীয় দুর্গোৎসব- রামকৃষ্ণ মিশনে জাঁকজমকপূর্ণ কুমারী পূজার আয়োজন - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

শারদীয় দুর্গোৎসব- রামকৃষ্ণ মিশনে জাঁকজমকপূর্ণ কুমারী পূজার আয়োজন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসবের অষ্টমীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকঢোল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে শহরের দেওভোগ এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমে এ পূজা শুরু হয়। আনুষ্ঠানিকভাবে কুমারী দেবীকে বরণ করেন ভক্তরা। এরপর দেবীর আশীর্বাদ কামনায় প্রার্থনা করেন সবাই।

এবার দেবী রুপে কুমারীর আসনে বসেন শহরের দেওভোগ আখড়া এলাকার পাপ্পু ভট্টাচার্য্য ও স্বর্ণা ভট্টাচার্য্যের কন্যা রাজশ্রী ভট্টাচার্য্য (৭)।

কুমারী পূজা শেষে আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ বলেন, “যে দেশে মেয়েরা শান্তিতে নেই, সেই দেশ ও সমাজ শান্তিতে থাকতে পারে না। মেয়েদের শ্রদ্ধা জানানোর জন্যই এই কুমারী পূজার আয়োজন করা হয়। যার মধ্যে কোনো মান-অভিমান নেই, এমন পুষ্পসদৃশ বালিকাকেই কুমারী রূপে পূজা করা হয়।”

তিনি আরও বলেন, “স্বামী বিবেকানন্দ দুর্গোৎসবে কুমারী পূজার প্রচলন শুরু করলেও শাস্ত্রে এ পূজার ঐতিহ্য বহু প্রাচীন। আমরা রামকৃষ্ণ মিশনে একটি আন্দোলন চালাচ্ছি—মেয়েদের সম্মান করতে হবে।”

এবারের কুমারী পূজা পরিচালনা করেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ।

হিন্দু ধর্ম মতে, কুমারী হলো শুদ্ধতার প্রতীক। দেবী দুর্গার আরেক নামও কুমারী। বিশ্বাস করা হয়, এ পূজার মাধ্যমে স্বয়ং মা দুর্গা মানুষের অন্তরে বিকশিত হন। এজন্য সৎ বংশজাত গোলককন্যা একজন বালিকাকে বেছে নেওয়া হয় কুমারী পূজার জন্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট