1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় শ্রমিক সেজে বিদ্যুৎকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৯ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
টিকটকে প্রেম অত:পর চাঁদপুর থেকে ডেকে এনে নারায়ণগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২ আড়াইহাজারে অটোরিকশা দুর্ঘটনায় নিহত ১, আহত ২ নবজাতককে ফেলার চেষ্টা: অভাবী ঘরের শিশুটির ‘দায়িত্ব’ নিলেন দম্পতি এবার অপকর্ম ঠেকাতে ভিন্ন কৌশলে মাঠে নেমেছে কুত্তা দীলিপ! সিদ্ধিরগঞ্জে ১ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাঠমূল্যায়ন: রফিউর রাব্বির বই ‘নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সোনারগাঁয়ে এনসিপিতে যোগ দিলেন গণ পরিষদের নেতৃবৃন্দ বন্দরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই লম্পট গ্রেফতার সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার : রহস্য ঘিরে চাঞ্চল্য প্রয়োজনে বৈষম্যের বিরুদ্ধে আবারও আন্দোলন গড়ে উঠবে-মাও.জব্বার

ফতুল্লায় শ্রমিক সেজে বিদ্যুৎকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৯

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাতদলের প্রধানসহ ৯ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আদমজীতে র‌্যাব-১১ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, গত রোববার রাতে শ্রমিকের পোশাক পরে বিদ্যুৎ উপকেন্দ্রটিতে ঢুকে নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে অন্তত ৬৫ লাখ টাকার মালামাল লুট করে ডাকাত দলটি। এ ঘটনায় থানায় মামলা হলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব। সোমবার দিবাগত রাতে রাজধানীর ডেমরা, সারুলিয়া ও ফতুল্লায় অভিযান চালিয়ে ৯ নজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: বাগেরহাটের মোড়লগঞ্জের প্রয়াত জাহাঙ্গীরের ছেলে মো. লিটন (৩৭), ডেমরার সারুলিয়ার প্রয়াত রফিকুল ইসলামের ছেলে আক্তার হোসেন (৪৪), একই এলাকার মো. সিদ্দিকের ছেলে মো. রোমান (৩২), আব্দুল লতিফের ছেলে মো. রিয়াজ (৩৮) ও প্রয়াত তোরাব আলীর ছেলে সাইদুল ইসলাম (৩১), যাত্রাবাড়ির আনছার আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (২৮), মুন্সি আব্দুর রাজ্জাকের ছেলে সাগর মুন্সি (৩৮), আব্দুল বারেকের ছেলে মো. আরিফ (২৬), ভোলার কাঞ্চন মাঝির ছেলে মো. শহিদুল (৪০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার রাত আটটার দিকে ফতুল্লার পিলকুনি এলাকার বিদ্যুৎ সাব-স্টেশনটিতে কর্মরত শ্রমিকের মতো পোশাক পরে ভেতরে প্রবেশ করে তিন ব্যক্তি। ভেতরে তারা নিরাপত্তা কর্মী আব্দুল কুদ্দুস মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে আরও ১৫ থেকে ২০ জন ডাকাত ঢুকে অপর নিরাপত্তা কর্মীদেরও বেঁধে ফেলে এবং মারধরও করে।

রাত একটা পর্যন্ত ডাকাতদল নির্মাণাধীন বৈদ্যুতিক সাব-স্টেশন নির্মাণের জন্য রক্ষিত কন্ডাক্টর ক্যাবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার ক্যাবল, বৈদ্যুতিক তামার তারসহ বিভিন্ন যন্ত্রাংশ লুন্ঠন করে। অন্তত ৬৫ লাখ টাকার মালামাল তারা ট্রাকে ভরে পালায় বলেও মামলায় উল্লেখ রয়েছে।

র‌্যাব-১১ এর অধিনায়ক সাজ্জাদ হোসেন বলেন, অভিযানে লুট হওয়া মালামালের পাশাপাশি একটি ট্রাক, দু’টি খেলনা পিস্তল, দু’টি চাকু, একটি চাপাতিসহ আসামিদের বারোটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, ডাকাত দলটির প্রধান মো. লিটন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত পাঁচটি ডাকাতি, দু’টি অস্ত্র ও একটি মাদক মামলা রয়েছে। অপর আসামি রোমান ও সাগর মুন্সির বিরুদ্ধে থানায় আগেও মামলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট