1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, তিন ব্যবসায়ীকে জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানালেন নাসিক প্রশাসক সাখাওয়াত বন্দরে মাদকবিরোধী অভিযান: ৬ জনের কারা ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭ আড়াইহাজারে গৃহবধূকে হত্যার ঘটনায় ১৬ মাস পর মামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান: দুই ক্লিনিককে দেড়লাখ টাকা জরিমানা ফতুল্লায় ১২ মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান ও তার ছেলে গ্রেপ্তার দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস! নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে ওসমান পরিবার, তবু আতংক কাটেনি! নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিলেন সাখাওয়াত বন্দরে গণধর্ষণের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার নেই

আড়াইহাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, তিন ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোপালদী পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন।

অভিযান চলাকালে প্রথমে রামচন্দ্রদী এলাকার টেন স্টার বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রুটি-বিস্কুটসহ নানা খাদ্যসামগ্রী উৎপাদনের প্রমাণ মেলে। এজন্য মালিক কালাম মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর মানিকপুরের রয়েল কনজুমার প্রোডাক্টে তল্লাশি চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী সংরক্ষণ ও প্রদর্শনের অভিযোগে মালিক জিয়াউর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শেষে উলুকান্দি পশ্চিমপাড়ার নিউ বনফুল বেকারিতে স্বাস্থ্যবিধি না মানায় মালিক দেলোয়ার মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের খবর পেয়ে গোপালদী বাজারের অনেক হোটেল-রেস্তোরাঁ ও বেকারি দ্রুত দোকান বন্ধ করে পালিয়ে যায়। পরে বাজারে প্রবেশ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন ব্যবসায়ীদের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও খাদ্যপণ্যের মান বজায় রাখার বিষয়ে সতর্ক করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। জনস্বার্থে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত না করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট