1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ গুলজার গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানালেন নাসিক প্রশাসক সাখাওয়াত বন্দরে মাদকবিরোধী অভিযান: ৬ জনের কারা ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭ আড়াইহাজারে গৃহবধূকে হত্যার ঘটনায় ১৬ মাস পর মামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান: দুই ক্লিনিককে দেড়লাখ টাকা জরিমানা ফতুল্লায় ১২ মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান ও তার ছেলে গ্রেপ্তার দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস! নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে ওসমান পরিবার, তবু আতংক কাটেনি! নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিলেন সাখাওয়াত বন্দরে গণধর্ষণের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার নেই

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ গুলজার গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ গুলজার হোসেন (৪৯) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে মিজমিজি আব্দুল আলী পুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত গুলজার হোসেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ীর পূবালী আবাসিক এলাকার মৃত নওয়াব আলীর ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকার পাহাড়ীর বাড়িতে ভাড়া থাকতেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম রেজা জানান, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মিজমিজি আব্দুল আলী পুল এলাকায় মাদক বিক্রির জন্য এক ব্যক্তি অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে গুলজার হোসেন। এসময় তাকে আটক করে তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “গুলজার হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি জেলার বিভিন্ন স্থান থেকে পাইকারি দরে গাঁজা সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় খুচরা বিক্রি করে আসছিলেন।”

তিনি আরও জানান, গুলজারের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট