1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বাকিতে সিগারেট না দেয়ায় বৃদ্ধকে মারধর - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে ওসমান পরিবার, তবু আতংক কাটেনি! নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিলেন সাখাওয়াত বন্দরে গণধর্ষণের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার নেই মন্দির ভিত্তিক একটি অনুষ্ঠানে ডিসি’র পাশে স্বেরাচারী দোসর দীলিপ মন্ডল, সর্বত্র সমালোচনার ঝড়! হাম হলে আতষ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা’র পরামর্শ দিলেন এমপি দিপু ভূইয়া শীতলক্ষ্যা সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু রূপগঞ্জে বিএনপি-ছাত্রদলের অফিসে ভাঙচুর রূপগঞ্জে ১০০ বোতল স্ক্রাফসহ ওয়াসিম গ্রেফতার নারায়ণগঞ্জে পৃথক অভিযানে দুই চিকিৎসা সেবা প্রতিষ্টানকে জরিমানা ফতুল্লা বাজারে উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বন্দরে বাকিতে সিগারেট না দেয়ায় বৃদ্ধকে মারধর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে বাকিতে সিগারেট না দেয়ায় মুদি দোকানী সেলিম মিয়াকে (৪৫) পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় নবীগঞ্জ কবরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দোকানীর ছেলে সোহান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলো একই এলাকার মৃত সামাদ মিয়ার ছেলে নূরু ও জনি।

আহত দোকানী সেলিম মিয়া জানান, নুরু প্রায় সময় আমার দোকানে এসে ৪-৫ হাজার টাকা করে চাঁদা নিয়ে যায়। চাঁদাবাজদের ভয়ে চাঁদা দিতে বাধ্য হতাম। তাদের জ্বালা-যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে পড়েছি। মঙ্গলবার সকালে নুরু এসে বাকিতে সিগারেট চায়। ওই সময় আমি বাকিতে সিগারেট বা চাঁদা দিয়ে ব্যবসা করতে পারবো না বলে জানালে এতে নুরু ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে। এ সময় নুরু তার ভাই জনিকে খবর দিয়ে এনে দুইজনে মিলে লোহার রড দিয়ে পিটিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখর করে পালিয়ে যায়।

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, “বন্দরে কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। অভিযোগ পেয়েছি এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট