1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে গাঁজা ও ফেন্সিডিলসহ সামাদ আটক - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে ওসমান পরিবার, তবু আতংক কাটেনি! নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিলেন সাখাওয়াত বন্দরে গণধর্ষণের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার নেই মন্দির ভিত্তিক একটি অনুষ্ঠানে ডিসি’র পাশে স্বেরাচারী দোসর দীলিপ মন্ডল, সর্বত্র সমালোচনার ঝড়! হাম হলে আতষ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা’র পরামর্শ দিলেন এমপি দিপু ভূইয়া শীতলক্ষ্যা সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু রূপগঞ্জে বিএনপি-ছাত্রদলের অফিসে ভাঙচুর রূপগঞ্জে ১০০ বোতল স্ক্রাফসহ ওয়াসিম গ্রেফতার নারায়ণগঞ্জে পৃথক অভিযানে দুই চিকিৎসা সেবা প্রতিষ্টানকে জরিমানা ফতুল্লা বাজারে উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বন্দরে গাঁজা ও ফেন্সিডিলসহ সামাদ আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে ৮ কেজি গাঁজা ও ১০৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে উপজেলার ফুলহর এলাকায় এ অভিযান চালানো হয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলীর নেতৃত্বে এসআই মিজানুর রহমান সজিব সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ফুলহর বালুর মাঠের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করেন। এসময় মো. আব্দুস সামাদ (৫২), কে ৮ কেজি গাঁজা ও ১০৪ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।

পরে বিধি মোতাবেক উদ্ধারকৃত গাঁজা ও ফেন্সিডিল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার (২৬ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান বন্দর থানার ওসি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট