1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে টুর্নামেন্টের নামে চাঁদাবাজির অভিযোগ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিলেন সাখাওয়াত বন্দরে গণধর্ষণের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার নেই মন্দির ভিত্তিক একটি অনুষ্ঠানে ডিসি’র পাশে স্বেরাচারী দোসর দীলিপ মন্ডল, সর্বত্র সমালোচনার ঝড়! হাম হলে আতষ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা’র পরামর্শ দিলেন এমপি দিপু ভূইয়া শীতলক্ষ্যা সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু রূপগঞ্জে বিএনপি-ছাত্রদলের অফিসে ভাঙচুর রূপগঞ্জে ১০০ বোতল স্ক্রাফসহ ওয়াসিম গ্রেফতার নারায়ণগঞ্জে পৃথক অভিযানে দুই চিকিৎসা সেবা প্রতিষ্টানকে জরিমানা ফতুল্লা বাজারে উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ৪৮৮০ লিটার ডিজেল জব্দ

বন্দরে টুর্নামেন্টের নামে চাঁদাবাজির অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে টুর্নামেন্ট খেলার নামে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় জনতা ক্লাবে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় নজরুল ইসলাম মোল্লা বাদী হয়ে সোমবার (২৫ আগস্ট) দুপুরে নাজমুল ও তার পিতা মীর আলমগীরসহ আরও অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে বন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন।

এর আগে গত রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার জনতা ক্লাবে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পুরান বন্দর মোল্লাবাড়ী এলাকার মীর আলমগীর ও তার ছেলে নাজমুল দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। সম্প্রতি নাজমুল স্থানীয় টুর্নামেন্ট খেলার অজুহাতে বিভিন্ন মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় শুরু করে। এ ঘটনায় একই এলাকার মৃত নূর ইসলাম মোল্লার ছেলে নজরুল ইসলাম মোল্লা বাধা দেন।

এর জেরে রোববার রাতে মীর আলমগীর ও তার ছেলে নাজমুলসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জনতা ক্লাবে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি ভাঙচুর চালিয়ে ক্লাবের জানালা ক্ষতিগ্রস্ত করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট