1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে জমি নিয়ে বিরোধে মা-ছেলেকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মন্দির ভিত্তিক একটি অনুষ্ঠানে ডিসি’র পাশে স্বেরাচারী দোসর দীলিপ মন্ডল, সর্বত্র সমালোচনার ঝড়! হাম হলে আতষ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা’র পরামর্শ দিলেন এমপি দিপু ভূইয়া শীতলক্ষ্যা সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু রূপগঞ্জে বিএনপি-ছাত্রদলের অফিসে ভাঙচুর রূপগঞ্জে ১০০ বোতল স্ক্রাফসহ ওয়াসিম গ্রেফতার নারায়ণগঞ্জে পৃথক অভিযানে দুই চিকিৎসা সেবা প্রতিষ্টানকে জরিমানা ফতুল্লা বাজারে উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ৪৮৮০ লিটার ডিজেল জব্দ রূপগঞ্জে বিধবার বাড়িতে অগ্নিকান্ডে দগ্ধ ছেলের মৃত্যু শ্রমিকদের ১০ দফা দাবি ও মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

রূপগঞ্জে জমি নিয়ে বিরোধে মা-ছেলেকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলেসহ দুজন গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওমর ফারুক ও তার মা মাহমুদা বেগম। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ওমর ফারুক জানান, দীর্ঘদিন ধরে সাড়ে ১৪ শতাংশ জমি নিয়ে তাদের সঙ্গে একই এলাকার আব্দুল সোবহানের বিরোধ চলে আসছে। এ জমি নিয়ে আদালতে মামলা চলমান। সোমবার দুপুরে সোবহান ও তার ছেলেরা ওই জমি থেকে জোরপূর্বক গাছ কাটতে গেলে বাধা দেন ফারুক। এ সময় উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সোবহান, তার ছেলে ফেরদৌস, আলামীন, মাজাহার, হাসিবুলসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফারুক ও তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢামেকে পাঠান।

এ ঘটনায় আহত ফারুকের ভগ্নিপতি আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১২ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

অন্যদিকে, ঘটনার পর উল্টো থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ আব্দুল সোবহান ও তার ছেলে ফেরদৌস, আলামীন, মাজাহার এবং হাসিবুলকে গ্রেপ্তার করে।
রূপগঞ্জ থানার ওসি তারিকুল ইসলাম বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে মা-ছেলেকে কুপিয়ে জখম করার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট