1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ‘ডেবিল হান্ট’ অভিযানে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে গণধর্ষণের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার নেই মন্দির ভিত্তিক একটি অনুষ্ঠানে ডিসি’র পাশে স্বেরাচারী দোসর দীলিপ মন্ডল, সর্বত্র সমালোচনার ঝড়! হাম হলে আতষ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা’র পরামর্শ দিলেন এমপি দিপু ভূইয়া শীতলক্ষ্যা সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু রূপগঞ্জে বিএনপি-ছাত্রদলের অফিসে ভাঙচুর রূপগঞ্জে ১০০ বোতল স্ক্রাফসহ ওয়াসিম গ্রেফতার নারায়ণগঞ্জে পৃথক অভিযানে দুই চিকিৎসা সেবা প্রতিষ্টানকে জরিমানা ফতুল্লা বাজারে উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ৪৮৮০ লিটার ডিজেল জব্দ রূপগঞ্জে বিধবার বাড়িতে অগ্নিকান্ডে দগ্ধ ছেলের মৃত্যু

বন্দরে ‘ডেবিল হান্ট’ অভিযানে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের বিশেষ অভিযান ‘ডেবিল হান্ট’-এ মদনপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি কবির হোসেনকে (৪৮) গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। তিনি বন্দর উপজেলার ফুলহর এলাকার মৃত জয়নাল আবেদীন মিয়ার ছেলে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ১৮(২)২৫নং মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বন্দর উপজেলার ফুলহরস্থ ভোজন বিলাশ রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মামলা ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টায় বন্দর থানার একরামপুর এলাকার কদম রসুল কলেজের সামনে শ্রমিকলীগ নেতা কবির হোসেন তার সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কিছু নেতাকর্মীর সাথে যোগ দেন। এসময় তারা বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থী আশিককে হত্যার উদ্দেশ্যে বেদম মারধর ও কুপিয়ে গুরুতর জখম করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট