1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফুটপাতে জায়গা দখলকে কেন্দ্র করে তর্ক, ঘুষিতে ফুল বিক্রেতা নিহত - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দলের বিরুদ্ধে অবস্থান নিবেন ‘নো’ কম্প্রোমাইজ-মামুন মাহমুদ আড়াইহাজারে ৪ অপরাধী গ্রেপ্তার রূপগঞ্জে ফিলিং ষ্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান’ জরিমানা অভাবের তাড়নায় নবজাতককে নদীতে ফেলার চেষ্ট’ অত:পর মুচলেকায় মুক্ত মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের বিরুদ্ধে গুমের মামলা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানালেন নাসিক প্রশাসক সাখাওয়াত বন্দরে মাদকবিরোধী অভিযান: ৬ জনের কারা ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭ আড়াইহাজারে গৃহবধূকে হত্যার ঘটনায় ১৬ মাস পর মামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান: দুই ক্লিনিককে দেড়লাখ টাকা জরিমানা

ফুটপাতে জায়গা দখলকে কেন্দ্র করে তর্ক, ঘুষিতে ফুল বিক্রেতা নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরে ফুটপাতে ফুল বিক্রির জায়গা নিয়ে তর্কের জেরে এক বিক্রেতার ঘুষিতে অপর বিক্রেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাতটার দিকে বঙ্গবন্ধু সড়কের উকিলপাড়া এলাকার ফুটপাতে এই ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ।

নিহত মো. ইমান ওরফে বিমান (৪৫) সদর উপজেলার জালকুড়ি পশ্চিমপাড়ার লুৎফর রহমানের ছেলে।

তার দুসম্পর্কের এক ভাই মো. নাজমুল বলেন, ইমানের গ্রামের বাড়ি কুষ্টিয়াতে। সকালে তিনি ফুটপাতে ফুল ও পাতা বিক্রি করতেন।

স্থানীয়রা জানান, সকালে হিন্দু ধর্মালম্বীরা পূজার কাজে ফুল ও নির্দিষ্ট কিছু গাছের পাতার প্রয়োজন হয়। শহরের বঙ্গবন্ধু সড়কের কালিরবাজার মোড় ও উকিলপাড়া এলাকার ফুটপাতে রোজ সকালে ফুল ও পাতার পসরা সাজিয়ে বসেন। ইমানও তাদের মধ্যে একজন নিয়মিত বিক্রেতা।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাজমুল বলেন, “আমি আর বিমান ভাই একসাথে পাতা বিক্রি করি। ফুটপাতে বসা নিয়ে আজ সকালে মো. গাউস নামে পাশের আরেক ফুল বিক্রেতার সঙ্গে ইমান ভাই’র তর্ক হয়। এক পর্যায়ে গাউস কিল-ঘুষি মারথে থাকে। এতে ইমান ভাই মাটিতে লুটিয়ে পড়েন।”

আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে ওই হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান নাজমুল।

এদিকে, এই ঘটনায় অভিযুক্ত ফুল বিক্রেতা গাউস (৩২) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি বন্দর উপজেলার দীঘলদী গ্রামে। তিনি ওই এলাকার এমদাদ হোসেনের ছেলে।

সদর মডেল থানার ওসি নাছির আহমদ বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট