1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জলাবদ্ধতা নিরসনে জামায়াতের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

জলাবদ্ধতা নিরসনে জামায়াতের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড় হাজী পান্দে আলী স্কুল সড়কে জলাবদ্ধতা নিরসনে জামায়াতে ইসলামীর উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকালে ফতুল্লা উত্তর থানা জামায়াতের আয়োজনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অভিযানে অংশ নেন স্থানীয় জামায়াত নেতাকর্মী, জনপ্রতিনিধি, যুব সমাজ ও স্বেচ্ছাসেবকরা। অভিযানের অংশ হিসেবে ড্রেন, নালা-নর্দমা পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং জনসচেতনতামূলক আলোচনা করা হয়।

অভিযানের উদ্বোধন করেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার।

তিনি বলেন, ‘জলাবদ্ধতা শহরবাসীর জন্য একটি বড় সমস্যা। এ সমস্যা সমাধানে আমাদের সবাইকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। আমরা চাই প্রশাসনের সহযোগিতা নিয়ে ফতুল্লাকে একটি আধুনিক ও জলাবদ্ধতা-মুক্ত জনপদে পরিণত করতে।’

এসময় তিনি জনসচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখার আহবান জানান সবাইকে।

ফতুল্লা উত্তর থানা আমির গাজী আবুল কাশেমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মুফতী জাহাঙ্গীর আলম।

এলাকাবাসী জামায়াতের এ ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানান এবং নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট