1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চাঁদাবাজদের সতর্ক করলেন সাখাওয়াত - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

চাঁদাবাজদের সতর্ক করলেন সাখাওয়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে সাখাওয়াত হোসেন খান বলেছেন, “বন্দর ইউনিয়ন নারায়ণগঞ্জ বিএনপির একটি উর্বর প্রতিক। এই উর্বর প্রতিকে ভালোভাবে চাষাবাদ করতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, কৃষক—সকল পেশার মানুষকে বিএনপির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা বন্দরকে সুন্দর ও গর্বিত বন্দর হিসেবে দেখতে চাই।”

রোববার (২৭ জুলাই) বিকেল ৪টায় বন্দরের তিনগাঁও এলাকায় এ কর্মসূচি আয়োজন করে বন্দর ইউনিয়ন বিএনপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ রানা।

তিনি আরও বলেন, “অন্যায়-অপকর্মের সাথে যারা জড়িত, তাদের সতর্ক করছি—অবিলম্বে অপকর্ম বন্ধ করুন। না হলে জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের শায়েস্তা করব। বিএনপি জনগণের সঙ্গে আছে, তারেক রহমান জনগণের সঙ্গে আছে। আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, “যারা বন্দরে লাঙ্গল মার্কায় নির্বাচন করেছে কিংবা জাতীয় পার্টির হয়ে কাজ করেছে, তারা বিএনপির সদস্য হতে পারবে না। এইসব লোক খুনি সেলিম ওসমানের দালালি করেছে। মুখে বিএনপির কথা বললেও তারা কাজ করেছে জাতীয় পার্টির হয়ে। এদের কোনোভাবেই সদস্যপদ দেওয়া যাবে না।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা এবং শহীদ যুবদল নেতা আবুল হোসেন স্বজনের পিতা জাকির হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট