1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে ৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করলো নারায়ণগঞ্জ পুলিশ আড়াইহাজার থানা থেকে পালাল আসামি ফতুল্লার শীষমহলে মন্দির উন্নয়নের নামে চলছে দীলিপের ব্যাপক চাঁদাবাজি! সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরতকে কেন্দ্র করে এ এস আই অবরুদ্ধ, পরে উদ্ধার ফতুল্লায় চাঁদার দাবিতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, টাকা ও স্বর্ন লুট ক্লুলেস মিনু হত্যা : ডেমরা-সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান দুইজন আটক ৭ এপ্রিলের মধ্যে আত্মসমর্পণের নির্দশ অণ্যথায় একতরফা বিচার জ্বালানি কার্যক্রম তদারকি সমন্বয় সংক্রান্তে সোনারগাঁয়ে বিশেষ সভা,ট্যাগ অফিসার নিয়োগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে ৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

সোমবার (২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুরাইয়া ইয়াসমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্য এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া।

অভিযানকালে চৌধুরীবাড়ি এলাকার আদর্শ বাজারে অবস্থিত মেসার্স আলম স্টোর থেকে প্রায় ৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘনের অভিযোগে ১৫(৪)(খ) ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পলিথিনের অবৈধ বিক্রয়, মজুদ ও বাজারজাতকরণের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট