1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
৪৬৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, স্ত্রীসহ শামীম ওসমানের বিরুদ্ধে দুদকের মামলা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

৪৬৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, স্ত্রীসহ শামীম ওসমানের বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার স্ত্রীর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, শামীম ওসমান ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা এবং তার (৯টি) ব্যাংক হিসাবসমূহে ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকা অস্বাভাবিক লেনদেনপূর্বক হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করায়-মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অপরাধ করায় তার (শামীম ওসমান) বিরুদ্ধে ১টি মামলা করা হয়।

তিনি আরও বলেন, আসামি সালমা ওসমান স্বামীর সহায়তায় ৩ কোটি ৯ লাখ ৭৫৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং তার (৮টি) ব্যাংক হিসাবসমূহে ২৪ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ১৩১ টাকা অস্বাভাবিক লেনদেনপূর্বক হস্তান্তর, রুপান্তর, স্থানান্তর করায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় ও দণ্ডবিধি ১৮৬০ এর ১০৯ ধারায় অপরাধ করায় তাদের বিরুদ্ধে ১টি মামলা করা হয়েছে।

এছাড়া শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান এবং কন্যা লাবীবা জোহা অঙ্গনার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(১) ধারায় আলাদা দুইটি সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট