1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখছে ‘গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখছে ‘গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট সংকট নিরসনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শনিবার (১২ জুলাই) দুপুরে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ২ হাজার ডেঙ্গু কিট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন তিনি।

হাসপাতালের চিকিৎসকদের দীর্ঘদিনের চাহিদা ও রোগীদের দুর্ভোগের কথা জানতে পেরে জেলা পরিষদের মাধ্যমে জরুরি ভিত্তিতে এসব কিট সরবরাহ করেন জেলা প্রশাসক। এতে করে হাসপাতালটির চলমান সংকট অনেকটাই লাঘব হবে বলে আশা প্রকাশ করেছেন চিকিৎসকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার, জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দসহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ।

সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, জেলা প্রশাসক অত্যন্ত জনবান্ধব কর্মকর্তা। ডেঙ্গু প্রতিরোধে তার গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এর ফলে জেলায় ডেঙ্গু আক্রান্তের হার তুলনামূলকভাবে কম। গত ২৪ ঘণ্টায় মাত্র ২ জন রোগী ভর্তি হয়েছেন এবং এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার বলেন, ডেঙ্গু কিটের অভাবে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছিলাম। জেলা প্রশাসক মহোদয়ের দেওয়া কিটগুলো আমাদের রোগীদের যথাযথ সেবা প্রদানে সহায়ক হবে।

হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না, মশারি ব্যবহার করতে হবে এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তিনি আরও বলেন, সরকারি হাসপাতাল দরিদ্র ও সাধারণ মানুষের ভরসাস্থল। এখানে সাশ্রয়ী চিকিৎসা পাওয়া যায়। তাই এসব হাসপাতালে মানসম্মত সেবা নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় হাসপাতাল প্রাঙ্গণে একটি নারকেল গাছের চারা রোপণ করেন।

প্রসঙ্গত, এর আগে গত ২৬ এপ্রিলও তিনি খানপুর হাসপাতালে পরিদর্শনে যান। তখন হাসপাতালের নিচু নিরাপত্তা প্রাচীর ও ছিনতাইকারীদের উৎপাতের বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। ইতোমধ্যে তিনি হাসপাতাল চত্বরে উঁচু বাউন্ডারি ওয়াল নির্মাণ, স্থায়ী আনসার ক্যাম্প স্থাপন, হুইলচেয়ার সরবরাহ এবং হাসপাতাল এলাকায় ১,০০০ গাছ উপহার দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট