1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজট - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

বিজ্ঞাপন

বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টা থেকে যানজট শুরু হয়। সর্বশেষ রাত ১২টা পর্যন্ত একই অবস্থা দেখা যায়।

সরেজমিনে আরও দেখা যায়, মহাসড়কের ঢাকামুখী লেনের লাঙ্গলবন্দ থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত গাড়ি আটকা রয়েছে। এর ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ একই স্থানে দাঁড়িয়ে থাকতে হয়েছে।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশ জানিয়েছে, লাঙ্গলবন্দের ব্রিজের অবস্থা খুব খারাপ, গাড়ি ঠিকমতো যেতে পারছে না। তাই এই যানজট সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

মাইজদাইল যাবেন সাব্বির ইসলাম, তিনি দীর্ঘ এক ঘণ্টা ধরে মোগরাপাড়ায় যানজটে আটকে আছেন। তিনি বলেন, গাড়ি নড়াচড়া করছে না। শুনলাম লাঙ্গলবন্দের ব্রিজের অবস্থা নাকি খুব খারাপ।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, লাঙ্গলবন্দের ব্রিজের অবস্থা খুব খারাপ, গাড়ি ঠিকমতো যেতে পারছে না। তাই এই যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ কাজ করছে, আশা করি কিছুক্ষণের মধ্যে যানজট কেটে যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট