1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

আড়াইহাজারে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক বিরোধী অভিযান চালিয়ে ছাত্রদলের এক সাবেক নেতা ও তার এক সহযোগীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। শনিবার (২১ জুন) ভোরে উপজেলার গাজীপুরা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, রাইফুল ইসলাম রাহুল, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক। তিনি বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এর অনুসারী হিসেবে পরিচিত। অভিযানে রাহুলের সহযোগী তুহিন রহমান নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হলেও, তাদের আরও এক সহযোগী পালিয়ে যায়।

পুলিশ জানায়, শনিবার ভোররাতে গাজীপুরা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তিনজন একটি মোটরসাইকেলে করে যাচ্ছিল। সন্দেহ হলে তাদের থামাতে গেলে পেছনে থাকা একজন পালিয়ে যায়। পরে রাহুল ও তুহিনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের পকেট থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, “গ্রেপ্তার রাহুল ও তার সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকেলে তাদেরকে আমলি আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট