1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঘরমুখো মানুষের নিরাপত্তায় পেট্রোলিং চালু-র্যাব - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ঘরমুখো মানুষের নিরাপত্তায় পেট্রোলিং চালু-র্যাব

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শীতলক্ষ্যা নদী থেকে গরু নামিয়ে অন্য হাটে নিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে র‍্যাব-১১। মঙ্গলবার (৩ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের ইব্রাহিম টেক্সটাইল মিলের বালুর মাঠ পশুহাট পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, “দুইদিন আগে শীতলক্ষ্যা নদীতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, নদীপথে আনা গরুগুলোকে কিছু দুষ্কৃতকারী তাদের পছন্দের হাটে নিয়ে যাচ্ছে। যদিও ব্যবসায়ীরা সেটা চায় না, কিন্তু ঈদের সময় অনেক ছোট ছোট হাট বসে, যেখানে গরু কম থাকে। তখন কিছু অসাধু চক্র নিজেদের হাটে গরু বাড়ানোর জন্য এই ধরনের অপচেষ্টা চালায়।”

র‍্যাব-১১ অধিনায়ক জানান, “আমরা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেখেই ব্যবস্থা নিয়েছি। পুলিশ ও র‍্যাব একসাথে অভিযান পরিচালনা করেছে। ইতোমধ্যে গরুগুলো উদ্ধার করে ব্যবসায়ীদের কাঙ্ক্ষিত হাটে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, “এই ধরনের ঘটনা ঘটলে সরাসরি থানায় অথবা আমাদের কাছে অভিযোগ করুন। মামলা হলে অপরাধীদের শনাক্ত করতে আমাদের সুবিধা হয়। বেশিরভাগ সময়ই দেখা যায়, অভিযোগ করা হয় না। তবে এবার ঘটনা জানার সঙ্গে সঙ্গেই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে গেছে এবং ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।”

ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, “আমাদের বেশিরভাগ হাটে র‍্যাবের সাপোর্ট সেন্টার রয়েছে। ঘরমুখো মানুষের নিরাপত্তায় পেট্রোলিং চালু রয়েছে। ঈদের জামাত ও মহাসড়ক কেন্দ্রিক নিরাপত্তা জোরদার করতেও আমরা প্রস্তুত রয়েছি। একইসঙ্গে চাঁদাবাজি ও অতিরিক্ত ইজারা আদায়ের মতো সমস্যাগুলো রোধে আমাদের টিম কাজ করছে। হাটে কোনো অনিয়ম হলে সাপোর্ট সেন্টারে জানালে আমরা দ্রুত ব্যবস্থা নেবো।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট