1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দায়িত্বশীলদের জনকল্যাণমূলক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

দায়িত্বশীলদের জনকল্যাণমূলক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
“ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের স্থানীয় জনকল্যাণমুখী কাজে বিশেষ ভূমিকা পালন করতে হবে” — এমন আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। তিনি বলেন, “৫ আগস্টের ঘটনার পর দেশের মানুষ ইসলামী দলের প্রতি নতুনভাবে আস্থা রাখছে, কারণ তারা চায় এদেশে ন্যায্য অধিকার ফিরে পাক।”

শুক্রবার (২৩ মে) সকাল ৮টা থেকে সিদ্ধিরগঞ্জ থানা উত্তর শাখার ওয়ার্ড ও দায়িত্বশীলদের তারবিয়াত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা উত্তর শাখার সেক্রেটারি সাইয়্যেদ রিদওয়ান আহমাদ এবং সঞ্চালনায় ছিলেন প্রশিক্ষণ সম্পাদক মুফতী হাবিবুল্লাহ মিসবাহ্।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম এবং প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মদ বিল্লাল হোসেন খান।

সুলতান মাহমুদ বলেন, “আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ গ্রহণযোগ্য অবস্থান তৈরি করবে। দেশের মানুষ আর লুটেরাদের ক্ষমতায় দেখতে চায় না। তারা দেশপ্রেমিক ও মানবহিতৈষী নেতাদের রাষ্ট্রীয় দায়িত্বে দেখতে চায়।”

অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের জন্য সাংগঠনিক ও নৈতিক দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং সমাজে কার্যকর ভূমিকা পালনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট