1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে নিখোঁজের ২ দিন পর জঙ্গল থেকে শিশু সৌরভের মৃতদেহ উদ্ধার আটক-৪। - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

বন্দরে নিখোঁজের ২ দিন পর জঙ্গল থেকে শিশু সৌরভের মৃতদেহ উদ্ধার আটক-৪।

বিল্লাল হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে


বন্দর প্রতিনিধি: বন্দরে নিখোঁজের ২ দিন পর একটি পরিতক্ত জঙ্গল থেকে সৌরভ (৭) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ২টায় বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকার একটি জঙ্গল থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত সৌরভ বন্দর উপজেলার মদনপুর এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে। বর্তমানে তারা বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকার রাজা মিয়ার বাড়ি ভাড়াটিয়া বলে জানা গেছে। লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর বড় ভাই সানি (১৯) তার স্ত্রী আয়শা বেগম (১৮) শ্বাশুড়ী শিল্পী বেগম (৪০) ও মামা শ্বশুড় শরীফ হোসেন (২৮)কে আটক করেছে। এ ব্যাপারে নিহত শিশু সৌরভের মা কুলসুম বেগম জানান, গত মঙ্গলবার (৪এপ্রিল) সকাল ৯টায় আমার ছেলে সৌরভ ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করে সৌরভের কোন হদিস না পেয়ে মসজিদের মাইকে ঘোষনা দেওয়া হয়। পরে এলাকাবাসী বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি জঙ্গলে অজ্ঞাত শিশুর লাশ দেখতে পেয়ে বন্দর থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।এলাকাবাসীর মাধ্যমে লাশ উদ্ধারের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আমার ছেলের লাশের সনাক্ত করি। এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, নিহত শিশুর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট