1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ রিফাত গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ রিফাত গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ রিফাত হোসেন (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় পলাতক রয়েছে তার পিতা সুমন হোসেন। তাদের গ্রামের বাড়ি বরিশালের কাজিরহাট থানাধীন ছৈলা গ্রামে, তারা সিদ্ধিরগঞ্জের মিজমিজি উত্তরপাড়া এলাকায় খলিলুর রহমানের বাড়িতে ভাড়া থেকে গোপনে মাদকের ব্যবসা করছিল।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি উত্তরপাড়া এলাকার খলিলুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনূর আলম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রিফাত হোসেনকে গ্রেফতার করা হয়। তার ভাড়া বাসা থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।”

পুলিশ জানায়, রিফাত ও তার বাবা সুমন (৩৯), ভাড়া বাড়িতে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করছিল।

এ ঘটনায় রিফাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তার বাবা সুমনকে পলাতক দেখানো হয়েছে। গ্রেফতারকৃত রিফাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট